বিষয়টি চেয়ারপারসন পর্যন্ত গড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মন্জুর আলম
মোহাম্মদ মন্জুর আলম

মোহাম্মদ মন্জুর আলম
কেন্দ্রীয় সহসভাপতি
চট্টগ্রাম বিভাগ
প্রথম আলো: চট্টগ্রাম নগর ছাত্রদল নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষ লেগেই আছে। আপনি তো পদবঞ্চিত পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। পাল্টাপাল্টি কেন এসব হচ্ছে?
মোহাম্মদ মন্জুর আলম: আমি কোনো পক্ষের নেতৃত্ব দিচ্ছি না। তবে চট্টগ্রাম নগর ছাত্রদলের ১১ সদস্যের যে কমিটি হয়েছে তাতে দলীয় কর্মী-সমর্থকদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন। এতে সাধারণ কর্মীরা ক্ষুব্ধ। তাঁরা এই নেতৃত্ব মানতে পারছেন না। ত্যাগী ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি পুনর্গঠন হবে বলে মনে করি।
প্রথম আলো: কমিটি পুনর্গঠনের ব্যাপারে কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন কি?
মোহাম্মদ মন্জুর আলম: আমি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় নেতাদের কাছে চট্টগ্রামের ছাত্রদলের সার্বিক বিষয়টি তুলে ধরেছি। তাঁরা আমার কথা শুনেছেন। এ বিষয়ে তাঁরা পদক্ষেপ নেবেন বলে আমাকে জানিয়েছেন।
প্রথম আলো: কী পদক্ষেপ নেবেন বলে তাঁরা জানিয়েছেন?
মোহাম্মদ মন্জুর আলম: এটা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন। আমি বিস্তারিত কিছু জানি না।
প্রথম আলো : দ্রুত পদক্ষেপ না নিলে অন্তঃকোন্দল ও সংঘাত থামবে কি?
মোহাম্মদ মন্জুর আলম: অন্তঃকোন্দল থামানোর বিষয়টি এখন নির্ভর করছে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা পদক্ষেপ গ্রহণের ওপর। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও যোগাযোগ আছে। আর বিষয়টি তো দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া পর্যন্ত গড়িয়েছে। সংগঠনের স্বার্থে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে আশা করি।