বিষ্ণপুর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর।
প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী। ক্রীড়া শিক্ষক খুরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মমিন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাংবাদিক আবু তাহের, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন প্রমুখ।