বিসর্জনের ২০০তম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের কাব্যনাটক বিসর্জন-এর দ্বিশততম মঞ্চায়ন সম্পন্ন করল তির্যক নাট্যদল গত ৩০ ডিসেম্বর শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। বাংলা রঙ্গমঞ্চে কোনো রবীন্দ্র নাটকের এটাই প্রথম দ্বিশততম মঞ্চায়ন।এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। এতে ছিল আলোচনা, রবীন্দ্র নাটকের গান, নাট্যকর্মী সম্মিলন, নাটকের কলাকুশলীদের শুভেচ্ছা-স্মারক প্রদান এবং প্রতিদিন সন্ধ্যায় বিসর্জন নাটকের প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, হারুনুর রশীদসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ৩৭ জন নাট্যকর্মী। দলের ৩৭তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত বিসর্জন নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ৯ আগস্ট চট্টগ্রামের মুসলিম হলে। তির্যক নাট্যদল নাটকটি বাংলাদেশের বিভিন্ন মঞ্চসহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মঞ্চে একাধিকবার মঞ্চায়ন করেছে। বিসর্জন-এর মূল কথা প্রেমের সঙ্গে প্রতাপের দ্বন্দ্ব। স্বভাবের প্রেরণায় বালিকা অপর্ণা পশু বলিতে যে কাতরতা প্রকাশ করেছিল, তা স্পর্শ করেছিল রাজা গোবিন্দমাণিক্যের হূদয়ে। প্রতাপের বলে নয়, প্রেম ধর্মের বলে রাজা নিষিদ্ধ করে দেন পশুবলি। আহমেদ ইকবাল হায়দার জানান, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং সরল মানবিকতার সম্পর্কের পক্ষে বিসর্জন-এর যে বাণী, শতবর্ষ পরেও তার তাৎপর্য অমলিন। বাংলাদেশের সামপ্রতিক পরিপ্রেক্ষিতে বিসর্জন নাটক প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।নাটকটিতে অভিনয় ও নেপথ্যে ছিলেন—রুকসানা করিম মুক্তি, এ কে এম ইছমাইল, শায়লা শারমিন, সুজিত চক্রবর্তী, রমিজ আহমেদ, মাহবুবুল ইসলাম রাজীব, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, শ্যামল বড়ুয়া, বিভোর দাশ, লাকী আমিন, প্রিয়ঙ্কর দেবনাথ, জনি দাশ, লক্ষ্মীপদ পাল, রোজিনা আকতার নিঝুম, মিঠুন সিংহ ও আহমেদ ইকবাল হায়দার।বীরাঙ্গনার সাক্ষাৎকার নাট্যাধার গত ২৮ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চট্টগ্রামে স্বতন্ত্র যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা ও বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবিতে বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে নাটক ও আলোচনা সভার আয়োজন করে।এই প্রজন্ম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য রাজাকার- আলবদরদের শাস্তি যেমন চায়, তেমনি সে সময়ে সম্ভ্রমহারা নারীদেরও রাষ্ট্রের সর্বোচ্চ তাজ পরিয়ে দিয়ে বাংলার লাল-সবুজের ক্রমবর্ধিষ্ণু পতাকার বন্ধনে জড়িয়ে নিতে চায়। এই রকম একটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বীরাঙ্গনার সাক্ষাৎকার নাটকটি। আহমেদ কবীর রচিত ও মোস্তফা কামাল নির্দেশিত নাটকটির আলোক পরিকল্পনায় ছিলেন সাখাওয়াত শিবলী, আবহ পরিকল্পনায় রাহাত কবির, রূপসজ্জায় হারুন অর রশীদ। বিভিন্ন চরিত্রে ছিলেন জামাল হোসাইন মন্জু, শারমিন আঁখি, রুনা চৌধুরী, নাজমুন নাহার সেঁজুতি, নাছরিন ইয়াসমিন, নূসরাত জাহান, মো. আলাউদ্দিন মানিক, হারুন অর রশীদ প্রমুখ।—আলোকিত প্রতিবেদক৬ ও ৭ জানুয়ারি লোকসংস্কৃতি উৎসবসমাজ সমীক্ষা সংঘ ৬ ও ৭ জানুয়ারি ডিসি হিলে লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করেছে। প্রথম দিন সকাল ১০টায় ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হবে।বৃহস্পতিবার থেকে ফেইমের নাট্যোৎসবনৃত্যকলা, নাটক ও সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ফেইম ৫ জানুয়ারি থেকে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাট্যোৎসবের আয়োজন করেছে।