বিসিএ, ইনক-এর বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশনের বনভোজনে শিশু-কিশোরদের আনন্দ-উল্লাাস
বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশনের বনভোজনে শিশু-কিশোরদের আনন্দ-উল্লাাস

গত ২৭ জুলাই বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশন, ইনক আয়োজন করে বনভোজনের। মেরিল্যান্ডের গান পাউডার ফলস স্টেট পার্কে আয়োজিত এই বনভোজনে সংগঠনের সদস্যরা পরিবারসহ অংশগ্রহণ করেন।
সকালে বাংলার ঐতিহ্যবাহী খাবার রুটি-ভাজি নাস্তার পর শুরু হয় নানা ধরনের খেলাধূলা। শিশুদের জন্য ছিল দৌড়, বল নিক্ষেপ, বুদ্ধি পরীক্ষা, হাঁস দৌড়, বিস্কুট দৌড়। আর বড়দের জন্য ছিল কার্ড খেলা, চাকতি নিক্ষেপ, বল নিক্ষেপ এবং বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অবিবাহিত দল ৩-২ গোলে জয়লাভ করে।
দুপুরের খাবারের পর ছিল পুরস্কার বিতরণ পর্ব। বাংলাদেশ থেকে আগত পংকজ গিলবার্ট কস্তা (তুমিলিয়া খ্রীস্টান সমবায় ও ঋণদান সমিতির চেয়ারম্যান), ফাদার অ্যাডমন্ড ক্রুশ ও সিস্টার আলবার্ট ডেনিস রিবেরু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সুবীর কাস্মীর পেরেরা
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র