প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কার্যনির্বাহী কমিটিতে নবনির্বাচিত সহসভাপতি (চট্টগ্রাম বিভাগ) মো. শাহ আলমগীরকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক পরিষদ। তিনি এই কলেজের ইতিহাস বিভাগের প্রধান। গত সোমবার শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল হুদা। বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল লতিফ, সহযোগী অধ্যাপক আবদুর রহিম খন্দকার, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, শওকত ইকবাল ফারুকী, মো. জাহেদ হাসান, রাশেদুল হক প্রমুখ।বক্তারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নতুন নেতৃত্ব শিক্ষা ক্যাডারের নানা সমস্যার সমাধান ও দাবি আদায়ে সচেষ্ট হবে।উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মো. শাহ আলমগীর তিন হাজার ৭৪০ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হন।