বিসিএসআইআরে ১২ পদে ১৭৯ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ১২টি পদে মোট ১৭৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ল্যাব অ্যাটেনডেন্ট বা পিপি অ্যাটেনডেন্ট অথবা হেলপার পদে ৪৯ জন, এলডিএ বা টাইপিস্ট অথবা টেকনিক্যাল টাইপিস্ট পদে ৪১ জন, অফিস সহায়ক (এমএলএসএস) পদে ২৭ জন, জুনিয়র টেকনিশিয়ান পদে ২২ জন, সিকিউরিটি গার্ড পদে ১৮ জন, মালি বা গার্ডেনার পদে ৬ জন, ইলেকট্রিক হেলপার পদে ৪ জন, প্লাম্বিং হেলপার পদে ৩ জন, টেলিফোন অপারেটর পদে ৩ জন, টেকনিশিয়ান পদে ৩ জন, জুনিয়র মেকানিক পদে ২ জন, এবং স্টেনোটাইপিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, আবেদন করা যাবে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ অফিস চলাকালীন পর্যন্ত।

আবেদনের যোগ্যতা
ল্যাব অ্যাটেনডেন্ট বা পিপি অ্যাটেনডেন্ট অথবা হেলপার পদে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। এলডিএ বা টাইপিস্ট অথবা টেকনিক্যাল টাইপিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিটে যথাক্রমে ৩৫ ও ২৫ শব্দ স্পিড থাকতে হবে। অফিস সহায়ক (এমএলএসএস) পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ নিয়ে উত্তীর্ণ হতে হবে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। সিকিউরিটি গার্ড পদে আবেদনের জন্য আবেদনকারীকে ভূতপূর্ব প্রতিরক্ষা কর্মচারী অথবা অষ্টম শ্রেণি পাসসহ নিরাপত্তাকর্মে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। মালি বা গার্ডেনার পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাসসহ উদ্যান রচনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
ইলেকট্রিক হেলপার এবং প্লাম্বিং হেলপার পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। টেলিফোন অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমাধারী হতে হবে। জুনিয়র মেকানিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এবং স্টেনোটাইপিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৩ ও ২৮ শব্দ স্পিড থাকতে হবে।
জুনিয়র মেকানিক পদ ছাড়া অন্য সব পদে আবেদনের জন্য ১ জানুয়ারি ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। শুধু জুনিয়র মেকানিক পদে আবেদনের জন্য ১ জানুয়ারি ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া
প্রতিটি পদে আবেদনের জন্যই আবেদনকারীকে নিজ হাতে দরখাস্ত পূরণ করে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে অফিস চলাকালে সচিব, বিসিএসআইআর, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা- ১২০৫ এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে বিসিএসআইআরের ওয়েবসাইট www.bcsir.gov.bd এই ঠিকানায়। আবেদনপত্রের সঙ্গে সচিব, বিসিএসআইআর, ঢাকা-১২০৫ এর অনুকূলে ব্যাংক ড্রাফট হিসেবে আবেদন ফি জমা দিতে হবে। জুনিয়র মেকানিক, টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান, স্টেনোটাইপিস্ট, এলডিএ বা টাইপিস্ট অথবা টেকনিক্যাল টাইপিস্ট এবং টেলিফোন অপারেটর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং অন্য সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

বিস্তারিত জানতে যোগাযোগ
বিসিএসআইআর, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ওয়েবসাইট: www.bcsir.gov.bd