বিসিক চট্টগ্রামের উদ্যোগে পরিবেশবান্ধব শিল্পায়ন-বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিক চট্টগ্রামের উদ্যোগে পরিবেশবান্ধব শিল্পায়ন শীর্ষক সেমিনার ৬ জুন আগ্রাবাদ বিসিক ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন বিসিক-এর চেয়ারম্যান মো. হযরত আলী। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ কুমার পাল। আলোচক ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মহানগর) মো. আজাদুর রহমান মল্লিক, বিসিকের মহাব্যবস্থাপক (প্রযুক্তি) মো. শফিকুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।