বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ২০ ডিসেম্বর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চট্টগ্রাম কার্যালয় আয়োজিত ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মশালা ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। কর্মশালা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রাবাদের বিসিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এই কর্মশালায় আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর।
এ জন্য আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক চট্টগ্রামের উপমহাব্যবস্থাপকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।