বিস্তারিত দেখুন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে কোনো বিষয় সম্পর্কে সংক্ষেপে জানানোর পর বলা হয়, বিস্তারিত দেখুন পত্রিকায়। একইভাবে আমরা অন্যান্য বিষয় সম্পর্কেও সংক্ষেপে জানানোর পর বলতে পারি অন্য জায়গায় বিস্তারিত দেখার জন্য। কয়েকটি উদাহরণ দিচ্ছেন ইকবাল খন্দকারক্লাসরুমের বেঞ্চে, লিফটে, বাসের সিটের পেছনে অনেক কথাই লেখা থাকে। যেমন—অমুক-তমুকের মোবাইল নম্বর, অমুকের নাম প্লাস তমুকের নাম, হালকা আজেবাজে বা রোমান্টিক কথা ইত্যাদি। আপনি যদি আরও বেশি কিছু জানতে চান, বেশি কিছু পড়তে চান, তা হলে এ ব্যাপারে...‘বিস্তারিত দেখুন বাথরুমের দরজায়।’দেশে মাছি মারার প্রচুর কেরানি আছে। তবু মাছির বংশ পুরোপুরি ধ্বংস হয় না। আপনার ডাইনিংরুমে বেশ কিছু মাছি তো আছেই, অন্যান্য রুমেও দু-চার-দশটা মাছি আছে। আপনি হয়তো ভাবতে পারেন, আপনার বাসায়ই বেশি মাছি। না, অন্যান্য জায়গায় আরও অনেক বেশি মাছি। অতএব, মাছি...‘বিস্তারিত দেখুন রেস্টুরেন্টের খোলা খাবারে।’বাড়িভাড়া যে পরিমাণ বেড়েছে, তাতে কবুতরের খোপের মতো একটা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে আপনাকে। বাসা ছোট, তাই বাসার জিনিসপত্রও ছোট, বিশেষ করে আয়না। আপনার বাসার আয়না এতটাই ছোট যে মুখ দেখলে চুল দেখা যায় না, চুল দেখলে গোঁফ দেখা যায় না; শরীর তো দেখা যায়ই না। তাই নিজেকে, নিজের চেহারাকে...‘বিস্তারিত দেখুন সেলুনের আয়নায়।’বিভিন্ন অফিসে আপনার যাওয়া-আসা আছে। তো সব অফিসেই একটা জিনিস আপনি দেখতে পান, সেটা হচ্ছে ফাইল। অর্থাৎ, সব অফিসেই কম-বেশি ফাইল আটকে আছে। তবে ফাইল আটকে থাকা এখানেই শেষ নয়। এমন বহু অফিস আছে, যেখানকার টেবিলে কোনো জায়গা নেই। শুধু ফাইল আর ফাইল। হ্যাঁ, ফাইল আটকে থাকার এই দৃশ্য...‘বিস্তারিত দেখুন সরকারি অফিসগুলোয়।’মানুষ মানুষকে বুকে জড়িয়ে নেয়, কোলাকুলি করে, হাত মেলায়, কুশল বিনিময় করে। মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা, এই ভালোবাসা আজকাল খুব একটা দেখা যায় না। যতটুকু দেখা যায়, সেটা পরিমাণে খুব স্বল্প। আপনি নিশ্চয়ই এসব দৃশ্য আরও বেশি বেশি দেখতে চান। জি, কোলাকুলি, হাত মেলানো আর কুশল বিনিময়ের দৃশ্য...‘বিস্তারিত দেখুন ভোটপ্রার্থী তথা জননেতার আচরণে।’