বিস্তারে সৃজনশীল লেখালেখি বিষয়ে কর্মশালা ৩১ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্তার আর্ট কমপ্লেক্সের উদ্যোগে সৃজনশীল লেখালেখি–বিষয়ক দিনব্যাপী কর্মশালা ৩১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। ‘ডানার বিস্তার’ নামে এই কর্মশালার মুখ্য আলোচক থাকবেন কবি আবু হাসান শাহরিয়ার। কর্মশালায় বিষয় হিসেবে থাকছে সৃজনশীল লেখালেখি এবং মননশীল গদ্য।
নিবন্ধনের শেষ তারিখ ২৯ জুলাই। আগ্রহী ব্যক্তিরা নিবন্ধনের জন্য ‘বিস্তার: চিটাগং আর্টস কমপ্লেক্স, ৬৮৮ /সি, মেহেদিবাগ, তৃতীয় তলা, চট্টগ্রাম।’ —এই ঠিকানায় যোগাযোগ করবেন। বিস্তারিত ফোনে (০৩১-২৮৫৪৫৯৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।