বিস্তারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী শিল্পোৎসব শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্তার চিটাগাং আর্ট কমপ্লেক্সের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ১ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী শিল্পোৎসব শুরু হচ্ছে। আগামীকাল বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন শহীদজায়া বেগম মুশতারী শফি। অতিথি হিেসবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ভাস্কর অলক রায়।
উৎসবের প্রথম দিন শিল্পকলার আর্ট গ্যালারিতে উদ্বোধন করা হবে যৌথ চিত্রকলা প্রদর্শনী। দ্বিতীয় দিন ২ জানুয়ারি বিকেল চারটায় শিল্পকলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত ও লোকগীতির আসর। এতে গান পরিবেশন করবেন চট্টগ্রামের ব্যান্ড বে অব বেঙ্গল, রাঙামাটির ব্যান্ড রাঞ্জুনি এবং কুষ্টিয়ার টুনটুন বাউল ও তাঁর দলের শিল্পীরা। উৎসবের তৃতীয় ৩ জানুয়ারি দিন থাকবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও নাটক। বিকেল সাড়ে চারটায় শিল্পকলা একাডেিম মিলনায়তনে প্রদর্শিত হবে জেনেসার ওসমান ও শবনম ফেরদৌসী পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সন্ধ্যা ছয়টায় ঢাকার জাগো আর্ট সেন্টারের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার অভিনয়শিল্পী মোমেনা চৌধুরীর একক অভিনয়ে মঞ্চস্থ হবে নাটিকা লাল জমিন। বিজ্ঞপ্তি।