বিস্ময়কর মুখোশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ময়কর দৃষ্টি ও শ্রবণশক্তি পেতে চান? যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত রয়েল কলেজ অব আর্টের একদল শিক্ষার্থী আপনার সেই ইচ্ছা পূরণ করতে পারবেন। তাঁদের তৈরি দুটি মুখোশ আপনাকে দেবে বিশেষ সংবেদনশীল অনুভূতি। মুখোশটি মাপসই হয়ে বসবে মুখমণ্ডল ও কানে। এটি পরিধানকারী বেছে বেছে নির্দিষ্ট শব্দ শুনতে পাবেন। মুখোশে সংযুক্ত থাকে একটি মাইক্রোফোন। এটি নির্দিষ্ট শব্দকে আশপাশের কোলাহল থেকে মুক্ত করে কম্পনের মাধ্যমে কানে পৌঁছে দেবে। দ্বিতীয় মুখোশটি চোখের ওপর পরতে হয়। এর মধ্যকার ছোট ছিদ্র দিয়ে তাকিয়ে দৃষ্টিশক্তি প্রসারিত করা যায়। ওই ছিদ্রের পাশে সংযুক্ত রয়েছে বিভিন্ন ছবি তুলতে সক্ষম ক্যামেরা। এই প্রযুক্তি ব্যবহারে বয়স্ক ও প্রতিবন্ধীরা উপকৃত হতে পারেন। ডিসকভারি নিউজ।