বিস্ময়কর সামুদ্রিক প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রের প্রায় সব কীটপতঙ্গের প্রজনন-প্রক্রিয়া বেশ জটিল। কিন্তু ক্রোমোডোরিস রেটিকুলাটা নামের প্রাণীটির পুরুষাঙ্গ পুনর্গঠনের সামর্থ্য বিজ্ঞানীদের রীতিমতো চমকে দিয়েছে। প্রশান্ত মহাসাগরের এই প্রাণী নতুন যৌনাঙ্গের সাহায্যে সঙ্গমে সক্ষম। জাপানি গবেষকেরা জানান, নতুন যৌনাঙ্গ সৃষ্টির বিচিত্র বৈশিষ্ট্যের প্রাণী সম্ভবত এটিই প্রথম। এ ছাড়া প্রাণীটি যুগপৎ পুরুষ ও স্ত্রী জননতন্ত্র ধারণ করে।যুক্তরাজ্যের রয়েল সোসাইটির বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, উভলিঙ্গ প্রাণী ক্রোমোডোরিস রেটিকুলাটা সঙ্গমকালে বিপরীত দুই যৌনাঙ্গ একই সঙ্গে ব্যবহার করে শুক্রাণু বিনিময় করতে পারে। এক দফায় বেশ কয়েকবার সঙ্গমের মাত্র ২৪ ঘণ্টা পরই প্রাণীটির নতুন পুরুষাঙ্গ তৈরি হয় এবং তারা আবার সঙ্গমের সামর্থ্য অর্জন করে।নর্দার্ন আয়ারল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম জাদুঘরের পরিচালক (কিউরেটর) বার্নার্ড পিকটন বলেন, জটিল প্রজননতন্ত্রধারী এ রকম বিচিত্র প্রাণী তিনি আগে কখনো দেখেননি। বিবিসি।