বিহার-মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার বিভিন্ন স্থানসহ কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধবিহার, হিন্দুমন্দির ও বসতবাড়িতে সাম্প্রদায়িক চক্রের হামলা, ভাঙচুরের প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।১২ অক্টোবর বিকেলে পটিয়া সম্মিলিত বৌদ্ধসমাজের আয়োজনে পটিয়া কলেজ গেট থেকে জেলা পরিষদ মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচিতে পটিয়ার বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘপ্রিয় থেরোর সভাপতিত্বে ও ব্যাংকার কনক বড়ুয়ার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাংসদ সামশুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমদ, পটিয়া পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, ভিক্ষু মহাসভার মহাসচিব শাসনপ্রিয় মহাস্থবির, বোধিমিত্র মহাথেরো, প্রজ্ঞানন্দ মহাথেরো, অধ্যাপক উপদৃশ্য থেরো, মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া, শাক্যপদ বড়ুয়া, পুলক দাশ, স ম ইউনুচ, অ্যাডভোকেট কবিশেখর নাথ প্রমুখ। সাংসদ সামশুল হক চৌধুরী হামলাকারী ব্যক্তিরা যেই দলের হোক তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারে অধ্যক্ষ সংঘপ্রিয় থেরো সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম-বর্ণনির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।