প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিড়াল অরভিল বেঘোরে প্রাণটা খুইয়েছিল গাড়ির নিচে পড়ে। প্রিয় প্রাণীটার মায়া ত্যাগ করা কঠিন ছিল ওলন্দাজ শিল্পী বার্ট জ্যানস্যানের জন্য। তাই একটা পরিকল্পনা নিয়ে হাজির হয়েছিলেন বৈমানিক আরজেন বেল্টম্যানের দুয়ারে। রেডিও নিয়ন্ত্রিত হেলিকপ্টার চালনায় পটু আরজেন। শিল্পী-বৈমানিক জুটি মিলে তৈরি করে ফেললেন বিচিত্র এক উড়ুক্কু যান। বিড়াল অরভিলের দেহটাকে বিশেষভাবে ব্যবহার করে চারটি পায়ে জুড়ে দিলেন চারটি রোটর। দিব্যি শূন্যে ভেসে বেড়ায় বিড়াল হেলিকপ্টারটি। সেটি এখন প্রদর্শিত হচ্ছে আমস্টারডামের কুন্সট্রাই আর্ট ফেস্টিভ্যালে। ডেইলি মেইল ও টেলিগ্রাফ।