প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুস ইন বুটস চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন, মারকুটে বিড়ালের ধারণাটি তাঁদের জন্য নতুন নয়। অ্যানিমেটেড চরিত্র পুশের মতো আপনার পোষা বিড়ালটি কুংফু কারাতে পারদর্শী না হলেও, চাইলে তাকে ‘যোদ্ধার বর্ম’ কিনে দিতে পারেন। সে সুযোগ করে দিচ্ছে ইটসি নামে একটি কেনা-বেচার ওয়েবসাইট। ‘খুবই নরম, আরামদায়ক, চামড়ার তৈরি, আপনার বিড়াল এটি পরে লাফালাফি থেকে শুরু করে ঘুমাতেও পারবে’—চটকদার বিজ্ঞাপনটিতে এমন অনেক সুবিধার কথা লেখা থাকলেও আদতে এটি কী উপকারে আসবে, সে বিবেচনা আপনার। দামটাও জানিয়ে দিচ্ছি, ৩০০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৩৮ হাজার টাকা! অরেঞ্জ নিউজ।