বিয়ে! পালাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন আমরা থাকি অস্ট্রেলিয়ায়। একদিন আব্বু-আম্মুর সঙ্গে গেলাম শপিংয়ে। অনেক দোকান ঘুরতে ঘুরতে হঠাৎ এক দোকানের একটি সুন্দর ড্রেসের ওপর চোখ আটকে গেল। একটি মূর্তি ড্রেসটি পরে ছিল। সাদা রঙের, কী সুন্দর! আমি জানতাম না যে সেই সাদা ফ্রকটি ওই দেশের মেয়েদের বিয়ের পোশাক। তাই আম্মুকে বললাম, ওই ড্রেসটি আমাকে কিনে দিতেই হবে (যদিও সেটি ছিল অনেক বড়)। আম্মু বলল, ‘এটা তো বিয়ের ড্রেস! এটা বউরা পরে।’ বিয়ের ড্রেস! তার মানে এটা পরলে বিয়ে করতে হবে? বাপরে, পালাই। আম্মুকে পাশের দোকানের মালা দেখিয়ে বললাম, চলো, ওই দোকান থেকে মালা কিনে দাও। কেবি হাইস্কুল, বাকৃবি, ময়মনসিংহ।