প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ও ২২ অক্টোবর দ্য ওয়েস্টিন ঢাকায় হয়ে গেল বিয়ে উৎসব ২০১৬। পাঁচ তারকা এই হোটেলের সঙ্গে বিয়ে উৎসবের আয়োজনে সঙ্গী ছিল ফেস্টিভিটি ইভেন্ট। ওয়েস্টিনের বলরুমে এই আয়োজনে একই ছাদের নিচে বিয়ের পোশাক, খাবার, গয়না থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সবই ছিল। উৎসবের দুই দিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমাদ। উৎসবে আরও ছিল বিয়ের সাজপোশাকে ফ্যাশন শো, মেহেদি আর্ট, সংগীত ও ডিজে।