বিয়ে উৎসবে আপনার নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে উৎসবে আপনার নিমন্ত্রণ
বিয়ে উৎসবে আপনার নিমন্ত্রণ

বিয়ের আনুষ্ঠানিকতা হয়তো দু-এক দিনের, কিন্তু প্রস্তুতিটা অনেক দিনের। নিজের বা আপনজনের বিয়ের পরিকল্পনা করা হয় যত্ন, সময় ও কষ্ট করেই। শাড়িটা কোন রঙের হবে, শাড়ির সঙ্গে বরের শেরওয়ানি মানাবে তো? আয়োজনটা কোথায় হবে? নতুনত্ব কী আনা যায়? এমন সব প্রশ্নের উত্তর মিলতে পারে সানসিল্ক–নকশা বিয়ে উৎসব ২০১৭–এ। 

১৯ ও ২০ ডিসেম্বর এই বিয়ে উৎসবের আয়োজন করছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা এবং ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক। ‘বিয়ের বাজার দেশেই’ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো  বিয়ে উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ের ওয়েসিস মাঠে। বর্ণিল এই আয়োজন সবার জন্য খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অতিথিদের খাবার, মঞ্চ সাজসজ্জা, বিয়ের ছবি, গয়না, পোশাক, গাড়ি, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, আলোকসজ্জা, অনুষ্ঠানের জায়গা, অনুষ্ঠান আয়োজন প্রতিষ্ঠান, হানিমুনে বেড়ানোসহ নানা অনুষঙ্গের স্টল থাকবে বিয়ে উৎসবে। এতে পাওয়া যাবে দেশ সেরা রূপবিশেষজ্ঞ, আলোকচিত্রীদের পরামর্শও। দেখা মিলবে বিয়ের অনুষঙ্গ নিয়ে কাজ করছেন স্ব-স্ব ক্ষেত্রে এমন সেরা বিশেষজ্ঞ ও পেশাজীবীদের।

উৎসবের বিভিন্ন স্টলে থাকবে ছাড়, উপহার ও বিশেষ সুযোগ৷ ছোটখাটো প্রতিযোগিতায় তাৎক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও থাকবে। বিয়ে উৎসবের মঞ্চে চলবে নানা অনুষ্ঠান৷ বিয়ের সানাই, বিয়ের গান, গানের সঙ্গে নাচ আর তারকাদের কথা তো থাকবেই, থাকবে আরও নানা চমক৷ বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেবেন দেশ সেরা বিশেষজ্ঞরা৷ 

এই শীতেই যাদের বিয়ে কিংবা হয়তো বিয়ের পরিকল্পনা শুরু করেছেন, চলে আসতে পারেন বিয়ে উৎসবে। বিয়ে উৎসবে থাকল সবার আমন্ত্রণ।

বিয়ে উৎসবে স্টল নিতে চাইলে
বিয়ে উৎসবে স্টল নিতে চাইলে

বিয়ে উৎসবে স্টল নিতে চাইলে

বিয়ের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এ উৎসবে অংশ নিতে পারবে দেশি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান৷ বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হানিমুনে বেড়ানো ইত্যাদির পসরা নিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন৷ ফোন: ০১৭৭১৫৫৩৫৬৩