বিয়ে উৎসবে নিমন্ত্রণ

.
.

বিয়ের আনুষ্ঠানিকতা হয়তো দু-এক দিনের, কিন্তু প্রস্তুতি অনেক আগের। নিজের বা আপনজনের বিয়ের এই সাধের পরিকল্পনা এগোয় অনেক যত্নে। শাড়িটা কোন রঙের হবে, এ শাড়ির সঙ্গে বরের শেরওয়ানিটা মানাবে কি না; এমন শত প্রশ্নে হাজার গবেষণা।
বিয়েতে সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা করার সাধ সবারই থাকে। অতিথিদের খাবারটায় আর ভালো কী করা যায়, অনুষ্ঠানস্থলের সাজসজ্জায়ও কত কী করার আছে, বিয়ের ছবিটা কেমন হলে ভালো হয়—বিয়ের এমন নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত হচ্ছে বিয়ে উৎসব।
১৮ ও ১৯ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উৎসবের আয়োজন করছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা এবং ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস। ‘বিয়ের বাজার দেশেই’—স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে পন্ডস-নকশা বিয়ে উৎসব। এ বর্ণিল আয়োজন সবার জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, আলোকসজ্জা, অনুষ্ঠানের জায়গা, অনুষ্ঠান আয়োজন প্রতিষ্ঠান, হানিমুনে বেড়ানো ইত্যাদি বিয়ের প্রচলিত নানা অনুষঙ্গ নিয়েই সাজবে বিয়ে উৎসব। এসব অনুষঙ্গের নমুনা নিয়ে উৎসবে উপস্থিত থাকবে সেরা দেশি ব্র্যান্ড, প্রতিষ্ঠান, ঐতিহ্য আর বিশেষজ্ঞরা। হালের সর্বশেষ ডিজাইনের পোশাক আর গয়নার দেখা যেমন মিলবে, পাওয়া যাবে দেশসেরা রূপবিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রীর পরামর্শও। দেখা মিলবে বিয়ের অনুষঙ্গ নিয়ে কাজ করছেন স্ব-স্ব ক্ষেত্রে এমন সেরা বিশেষজ্ঞ ও পেশাজীবীদের। নানা প্রতিযোগিতায় তাৎক্ষণিক অংশগ্রহণে পুরস্কার জেতার সুযোগও থাকবে এখানে। বিয়েটা নিজের কিংবা আপনজনের, এই শীতেই যাঁদের বিয়ে কিংবা হয়তো বিয়ের পরিকল্পনা শুরু করেছেন, তাঁরা সবাই আসতে পারেন বিয়ে উৎসবে। আগামী সোম ও মঙ্গলবারের বিয়ে উৎসবে সবার আমন্ত্রণ।
বিয়ে উৎসবে বিয়ের যেকোনো অনুষঙ্গ নিয়ে দেশি কোনো প্রতিষ্ঠান স্টল নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭২১১৫৪০৬৩ ফোন নম্বরে৷ 
আমাদের ছবিই সেরা
বিয়ে উৎসবের বড় আকর্ষণ বিয়ের আলোকচিত্র প্রতিযোগিতা৷ ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন যুগল জিততে পারেন থাইল্যান্ড, ভুটান বা কক্সবাজারে তিন দিন দুই রাত ভ্রমণের সুযোগ৷
আপনাদের বিয়ের যেকোনো ছবি পাঠাতে পারবেন। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাত—বিয়ের বিভিন্ন পর্বের হতে পারে। এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন, সেই দম্পতির দুজনই প্রতিযোগী হিসেবে বিবেচিত হবে। ছবিতে বর–কনে কিংবা যেকোনো একজনকে অবশ্যই থাকতে হবে। ই-মেইলে পাঠানো ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট। ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি উল্লেখ করতে হবে। প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলোতে ছাপা এবং প্রথম আলো ডটকমে প্রকাশ হতে পারে। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।

ছবি পাঠানোর ঠিকানা: [email protected]
পুরস্কার
প্রথম পুরস্কার: দুজনের থাইল্যান্ড ভ্রমণ
দ্বিতীয় পুরস্কার: দুজনের ভুটান ভ্রমণ
তৃতীয় পুরস্কার: দুজনের কক্সবাজার ভ্রমণ।

* ভ্রমণের মধ্যে বিমান টিকিট ও তিন দিন দুই রাতের হোটেল অন্তর্ভুক্ত। পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে নকশায়। ছবি পাঠানোর শেষ দিন আজ৷ বিস্তারিত: https://www. facebook. com/events/ 1096729667027928 /