বিয়েতে বাহারি মিষ্টি
বিয়ের পুরো আয়োজনটাই আনন্দের। আর এই আনন্দ আয়োজনে মিষ্টি চাই-ই। বর-কনেকে মিষ্টিমুখ করানো, অতিথি আপ্যায়ন, নতুন আত্মীয়কে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া ইত্যাদি কত উপলক্ষ। আর বিশেষ দিনের মিষ্টিও হতে হবে বিশেষভাবে তৈরি।এ প্রসঙ্গে মিষ্টি তৈরির প্রতিষ্ঠান রস-এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসনাত বলেন, ‘ঈদ, পূজা কিংবা বড়দিনের যেকোনো উপলক্ষ সামনে রেখে আমরা বিশেষ পদ বাজারে আনতে চেষ্টা করি। এ ক্ষেত্রে বিয়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ও আধুনিক চাহিদা—দুইয়ের সমন্বয়ে আমরা মিষ্টি তৈরি ও পরিবেশন করে থাকি। বিয়ে উপলক্ষে আমরা শাদি কাঁচাভোগ, রসে চুপচুপ রসগোল্লা, লালমোহনের গুটি, লেমন সুইট, স্বপ্নবিলাস, ক্ষিরে ভরা ক্ষিরমোহন, মালাই সরাই ইত্যাদি স্পেশাল আইটেম তৈরি করে থাকি। চাইলে এসব গরম গরম পরিবেশন করতে পারবেন। পরিবেশনের জন্য ডালা, কলাপাতা, শিকা কিংবা হাঁড়ির ব্যবস্থা করা যায়।’এখানে মিষ্টির কেজি পড়বে ২৩০ থেকে ৫৪০ টাকার মধ্যে। অর্ডার দিতে হবে এক থেকে দুই দিন আগে।‘বিয়ে উপলক্ষে বিশেষ মিষ্টির পাশাপাশি কীভাবে এর উন্নত পরিবেশন করা যায়, আমরা সেই দিকে খেয়াল রাখি।’ বললেন প্রিমিয়াম সুইটসের করপোরেট ম্যানেজার মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বিয়ের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে আমরা মিষ্টিতে যেমন ভিন্ন স্বাদ আনি, তেমনি পরিবেশনটাও হয় ভিন্ন অনুভূতির। বিয়ের মঞ্চের পাশে আমরা ডেজার্ট টেবিলের ব্যবস্থা করে থাকি এবং আমাদের লোকজন দিয়ে পরিবেশনের ব্যবস্থা করে থাকি।’এখান থেকে প্রতি কেজি মিষ্টি কিনতে আপনাকে দিতে হবে ২৯৫ থেকে ১১৫০ টাকা। ডালা সাজাতে দিতে হবে সর্বনিম্ন ৫০০ টাকা। আর ডেজার্ট টেবিল চাইলে ১০ হাজার টাকা থেকে শুরু করতে হবে। বিয়ের স্পেশাল আইটেম অর্ডার দিতে হবে কমপক্ষে ৭২ ঘণ্টা আগে। বাজার ঘুরে বনফুল, মুসলিম সুইটস, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, টাঙ্গাইল পোড়াবাড়ীর চমচম, এক্সক্লুসিভ সুইটসসহ সবগুলো মিষ্টির দোকানে বিয়ের মিষ্টির জন্য রয়েছে আলাদা আয়োজন। রসমালাই, চমচম, সন্দেশ, রসগোল্লার পাশাপাশি দই, ঘি ইত্যাদি এসব দোকান থেকে পাওয়া যাবে। এসব কিছুর দাম প্রতি কেজি ১৮০ থেকে ১০০০ টাকার মধ্যে।সবগুলো মিষ্টির দোকানে বিয়ের জন্য একটি উল্লেযোগ্য আইটেম থাকে ইলিশভোগ। এটি ইলিশ মাছের আকারের সন্দেশ।ইচ্ছে করলে এর ওপর নাম ও লোগো ব্যবহার করা যায়। দোকানভেদে প্রতিটি ইলিশভোগের দাম পড়বে ৩৪০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।দেশের মিষ্টির দোকানগুলোয় বিয়ের আয়োজন—রসএখানে স্বপ্নবিলাস, দিল্লিকা লাড্ডু, মাঝরাতি সন্দেশ, শাদি কাঁচাভোগ, মালাই সরাই, বরফি সন্দেশ, রসে চুপ চুপ রসগোল্লা, ক্ষীরে ভরা ক্ষীরমোহন, কালোজাম, গোলাপজাম, খেজুরের রসের গুড়চপ, ইলিশভোগ, স্বররোল, লেমন সুইট, ভেজিটেবল সুইট, সুইট স্যান্ডউইচ ইত্যাদি পাওয়া যাবে। দাম পড়বে ২৩০ থেকে ৫৫০ টাকা কেজি। গ্রাহক নিজের পছন্দমতো ডালা সাজিয়ে নিতে পারবেন। তা ছাড়া হাঁড়িতে, শিকায় কিংবা কলাপাতায়ও মিষ্টি নিয়ে পরিবেশন করতে পারবেন।প্রিমিয়াম সুইটসএখান থেকে মিষ্টি নিতে হলে আপনাকে অর্ডার দিতে হবে দু-তিন দিন আগে। বর্তমানে বিয়ের মিষ্টির মধ্যে ভোগসাগর ৭৯৫, স্পেশাল লাড্ডু ৫৫০, চিনি ছাড়া মিষ্টি ১৬৫০ থেকে ১৮৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়া ঘি ৭৫০ এবং দই ২২৫-২৯৫ টাকা প্রতি কেজি।এক্সক্লুসিভ সুইটসইচ্ছা অনুযায়ী মাছ, সন্দেশ, মণ্ডা ইত্যাদি তৈরি এবং এর ওপর নাম বা লোগো ব্যবহার করতে পারবেন। তা ছাড়া ছানার বাতাসা, ছানার পোলাও, রুল সন্দেশ, রাজবাড়ীর চমচম, ছানার আমিত্তি, রসগোল্লাসহ ৩৫টি আইটেমের মিষ্টি এখান থেকে পাওয়া যাবে। দাম ২২০ থেকে ৬৫০ টাকা কেজি।জয়পুর সুইটসএখানে বিয়ের বিশেষ মিষ্টি পাওয়া যাবে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। তা ছাড়া দই, ঘি—এসব অর্ডার দিলে পাওয়া যাবে। এখান থেকে মিষ্টি নিতে হলে আপনাকে ৬ থেকে ১৮ ঘণ্টা আগে অর্ডার দিতে হবে। এ ছাড়া টাঙ্গাইলের চমচম, মুসলিম সুইট, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, মরণচাঁদ ইত্যাদি দোকান থেকে মিষ্টি পাওয়া যাবে।