বিয়েবাড়ির অন্দর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী ভাই, ভাগনের বিয়েতে এসে মুখটা এমন বাংলা পাঁচ বানিয়ে রেখেছেন কেন?
যে পাঞ্জাবিটা পরে এসেছি সেটার কাপড় আর বিয়েবাড়ির প্যান্ডেলের কাপড়ের ডিজাইন একই! কেমন লাগে বলেন!
শ্যালক-শ্যালিকারা মশকরা করে না হয় মাথার পাগড়িটা খুলে নিয়েছে, এতে বরের এত রাগারাগি করার কী আছে?
পাগড়ির সঙ্গে বরের মাথা থেকে তার পরচুলাটাও কে যেন খুলে নিয়ে গেছে!
ভাই, আপনি কোন পক্ষের লোক? বরপক্ষ না কনেপক্ষ?
আমি বরপক্ষ না কনেপক্ষও না, আমি হলাম এই কমিউনিটি সেন্টারের কর্তৃপক্ষ!