বিয়েবাড়ির খাবার-দাবার
বিয়েবাড়ি মানেই জিভে জল আসা নানা খাবারের আয়োজন। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে চাই জম্পেশ খাবার। বিয়েবাড়িতে সবাই চান একটু আলাদা খাবার পরিবেশন করতে, যার স্বাদ বা গন্ধ অতিথিরা মনে রাখবেন অনেক দিন। বিয়েবাড়ির ঝক্কি-ঝামেলা সামলাতে খাবারের দায়িত্ব দিয়ে দিতে পারেন কোনো ক্যাটারিং সার্ভিসকে। আপনার চাহিদা তাদের জানিয়ে দিলে তারাই কাঁধে তুলে নেবে এই গুরুদায়িত্ব। ‘বিয়েবাড়িতে নানা ধরনের মানুষের আগমন ঘটে। আর তাই এখানে খাবার পরিবেশনে চাই সতর্কতা। কারণ, বিয়েবাড়ির খাবার নিয়ে মানুষ আলোচনা করতে পছন্দ করে। আর তাই এখন বিয়ের খাবারে গতানুগতিক পদগুলোর স্থানে নতুন নতুন নানা পদের খাবার পরিবেশন করা হচ্ছে।’ এভাবেই জানান শওকত তেহারি ঘর অ্যান্ড ক্যাটারিংয়ের স্বত্বাধিকারী শওকত হোসেন। বিয়েবাড়ির খাবারের তালিকায় থাকা সাদা পোলাও, খাসি বা গরুর রেজালা, মুরগির রোস্ট, জর্দা, বোরহানি বা দই ইত্যাদির পাশাপাশি এসেছে নতুন আরও নানা ধরনের খাবার। শওকত হোসেন বলেন, ‘এখন বিয়ের খাবারের মেন্যুতে চলে এসেছে খাসির কাচ্চি, মুরগির গ্রিল, ফিরনি, মাঠা বা লাবাং, সালাদ ইত্যাদি। আছে মোরগ পোলাও, গরু বা খাসির কাচ্চি ইত্যাদিও। মোট কথা, এখন অনেকেই চাইছে বিয়ের খাবারে একটু নতুনত্ব।’বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানে আসেন অনেকে। তাঁদের আপ্যায়নে মজার মজার খাবার রাখা যেতে পারে। ফখরুদ্দিন ক্যাটারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক বলেন, বিয়ের পাশাপাশি গায়েহলুদের খাবারে থাকতে পারে নানা আয়োজন। এখন গায়েহলুদের অনুষ্ঠানে গরু, খাসি বা মুরগির তেহারি, শাহি নান বা রুমালি রুটি, আলুর দম, বটি কাবাব, শিক কাবাব, গরু বা খাসি ভুনা, ভেটকি মাছের ফ্রাই, পিঠা, চটপটি বা ফুসকা, গরম গরম জিলাপি ইত্যাদি বেশ জনপ্রিয়।এ ছাড়া বর-কনের জন্য আস্ত খাসি বা মুরগির রোস্ট করে থাকেন বাবুর্চিরা। এ জন্য শুধু নিজেদের চাহিদাটা বুঝিয়ে দিলেই হবে।দেলোয়ার ক্যাটারিং সার্ভিসের বাবুর্চি দেলোয়ার হোসেন বলেন, ‘কাচ্চি বা মোরগ পোলাও থাকলে অনেকেই আলু বোখারার চাটনিটা পছন্দ করেন। বেশি পদের আয়োজনে অনেকে আবার নান রুটির সঙ্গে গরু বা খাসির কালো ভুনা রাখেন। মাছের একটি পদও রাখতে পারেন। এ ক্ষেত্রে রুই মাছের কাটলেট রাখা যায়। সালাদের আয়োজনে শসা, লেবু, কাঁচা মরিচ বা পেঁয়াজসহ ফলের সালাদ আসতে পারে।’বোরহানির পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে লাবাং ও মাঠা। খাবারের সঙ্গে তাই এই পদটি না হলে ঠিক জমেই না।বিভিন্ন ক্যাটারিং সার্ভিসের সঙ্গে কথা বলে নিচের ১০০ জনের আয়োজনের তালিকাসহ খরচটা দেখে নিতে পারেন। গরু/খাসির কাচ্চি ১৮০০০ থেকে ২৫০০০ টাকা মুরগির গ্রিল ১০,০০০ টাকাফিরনি ২৫০০ থেকে ৩০০০ টাকালাবাং ৩০০০ টাকাসালাদ (টমেটো, গাজর, শসা, মরিচ, পেঁয়াজ) ৫০০ থেকে ১০০০ টাকা।মোট ৩৪ হাজার থেকে ৪২ হাজার টাকা।কোনো চায়নিজ রেস্তোরাঁয় যদি বিয়ের অনুষ্ঠান করতে চান, তাহলে তাদের সঙ্গে মেন্যু নিয়ে আগেই আলাপ করে নিতে পারেন। অনেক রেস্তোরাঁয় খাবার ছাড়া আলাদাভাবে কোনো ভাড়া দিতে হয় না। এতে করে খরচ খানিকটা কমে আসবে। বিয়েতে রাখতে পারেন চায়নিজ খাবারের পদও। ঢাকায় যারা বিয়েবাড়ির ক্যাটারিং সার্ভিস করে থাকে এমন কয়েকটি প্রতিষ্ঠানের নাম শওকত তেহারি ঘর, মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট, দোকান নং-৭, নান্না মিয়া বিরিয়ানি হাউস, ৪২ বেচারাম দেউড়ি, বেগম বাজার কমিশনার কার্যালয়ে যেতে তিন রাস্তার মোড়ে। ফখরুদ্দিন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট, রোড ৪/এ, হাউস ৫৫, ধানমন্ডি, ঢাকা (অনেক শাখা আছে) দেলোয়ার হোসেন ক্যাটারিং সার্ভিস, কৃষি মার্কেট, সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুরফোর সিজনস রেস্টুরেন্ট, রোড-১৬ (নতুন), বাসা-৫৯/এ, সাতমসজিদ রোড, ঢাকা কৃতজ্ঞতা: শওকত ক্যাটারিং সার্ভিস