বিয়ের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক বছর ধরে আংটির ক্ষেত্রে জনপ্রিয়তা পাচ্ছে হোয়াইট গোল্ড। এই হোয়াইট গোল্ড এখন পানচিনি বা বিয়ের আংটির জন্য বহুল ব্যবহূত। ছেলেদের আংটিতে ব্যান্ড ডিজাইন এবং মেয়েদের ক্ষেত্রে ব্যান্ডে সামান্য ডিজাইন লক্ষ করা যাচ্ছে। আড়ং এনেছে এক-পাথরের সলিটেয়ার, চ্যানেল ডিজাইন, এমনকি তিনটি হিরা বসানো আংটিও। সেই সঙ্গে হিরা ছাড়াও রয়েছে পেরিডট, রুবি, টোপাজের আংটি। আরও আছে মুক্তা বসানো আংটি। বর-কনের জন্য একই রকম আংটি যাঁরা খুঁজবেন, তাঁদের জন্য রয়েছে কাপল রিং। আড়ংয়ে আংটির দাম ১৭ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত। তবে অন্যান্য দোকানে পাওয়া যাবে সর্বনিম্ন ৮০০০ টাকা থেকে।