নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে আশঙ্কাজনকহারে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এ প্রবণতা কমাতে হলে এখনই দেশে বিয়ের আগে রক্ত পরীক্ষার আইন প্রণয়ন করতে হবে। তিনি বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে এ আইন রয়েছে। ৯ জানুয়ারি বিকেলে নগরের চেরাগিপাহাড়ে থ্যালাসেমিয়া সেবাকেন্দ্র পরিদর্শনকালে সংক্ষিপ্ত সমাবেশে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের উন্নত চিকিত্সার উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, ইতালির বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ আখতার উদ্দিন, সাংবাদিক রোকন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, রোজী কবীর, প্রফুল্ল রঞ্জন সিংহ, বেগম মুশতারী শফী প্রমুখ। পরে মুহাম্মদ ইউনূস চিকিত্সারত থ্যালাসেমিয়া শিশুদের খোঁজ নেন এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। প্রধান অতিথিকে সংগঠনের স্মারক উপহার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।