বিয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং কার্নিভাল
ওয়েডিং কার্নিভাল

ওয়েডিং কার্নিভাল ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন তাদের এক বছর পূর্তি উপলক্ষে দিচ্ছে ছাড়। ফ্যাশন হাউস রং থেকে নির্দিষ্ট টাকার পণ্য কিনলেই ওয়েডিং কার্নিভালের বিভিন্ন প্যাকেজের ওপর পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।
ফেসবুক: www.fb.com/weddingcarnivalbd

চুল কাটার প্রশিক্ষণ
চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চুল কাটা, স্টাইলিং, রং ও চুলের যত্নের ওপর প্রশিক্ষণ। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি চলবে ১৯ তারিখ পর্যন্ত।
ফোন: ০১৭১১৫২২১২৬।

মেলা
টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে শুরু হচ্ছে বৈশাখী মেলা। ১৩ থেকে ২০ মার্চ ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলবে এই মেলা। স্টল বুকিং চলছে। ফোন: ০১৭৫৫৬১৭৭৮৪।

নারী দিবসে সম্মাননা

ন্যানদোস নারীদের দিল সম্মাননা
ন্যানদোস নারীদের দিল সম্মাননা

সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা হলেন বাংলাাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, ফ্যাশন ডিজাইনার মাহিন খান, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবিদা সুলতানা, আইসিডিডিআরবির বিজ্ঞানী আলিয়া নাহিদ, চিকিৎসক জাহানারা খান, অভিনয়শিল্পী অপি করিম ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের এই আট নারীকে সম্মাননা দিল ন্যানদোস রেস্তোরাঁ।
একই দিনে বিডি সাইক্লিস্ট সংগঠনের নারী সদস্যরা ঢাকার একটি পোশাক কারখানার প্রায় এক হাজার নারী পোশাকশ্রমিকের মধ্যে ন্যানদোসের খাবার বিতরণ করেন।

লীলাবালি
লীলাবালি

প্রশিক্ষণ
অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে প্রথম আলো জবস। ‘অ্যাকটিভেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ শিরোনামের এই প্রশিক্ষণ শুরু হবে ১৪ মার্চ থেকে।
ফোন: ০১৬৭৮৬৬০৮১৯।

সৌন্দর্যচর্চার আয়োজন
লেজার মেডিকেল সেন্টার
মেদ কমানোর জন্য বডি শেপিংয়ের সুবিধা দিচ্ছে লেজার মেডিকেল সেন্টার। ঢাকার গুলশান-২ ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে তাদের শাখা আছে।

নভীনস
সব ধরনের সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে নভীনস। তাদের ঢাকা ও চট্টগ্রামের শাখায় নানা রকম ফেশিয়াল, চুলের যত্ন, হাত-পায়ের যত্ন ইত্যাদি করানো যাবে।
ফোন: ০১৯৪২৭৭০১২৪।

অ্যান এরা

ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো ও বয়সের ছাপ পড়া রোধে বিশেষ ফেসিয়াল এনেছে ঢাকার অ্যান এরা বিউটি। আগে থেকে সময় নির্ধারণ করে যেতে হবে। ফোন: ০১৭৪৩৯৭১২৪২।

উপস
উপস

আকাঙ্ক্ষা
এলিগেন্ট বডি স্পা নামে নতুন সুবিধা এসেছে আকাঙ্ক্ষা’স বিউটি পারলারে। ত্বকের যত্নের পাশাপাশি মেদ কমাতেও সহায়ক এটি। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।

জারিফ ফ্যাশন
জারিফ ফ্যাশন

নতুন শাখা
ঢাকার মিরপুর বেনারসিপল্লিতে নতুন শাখা খুলল লীলাবালি। ৮ মার্চ এর উদ্বোধনের দিন আসেন অভিনয়শিল্পী মেহজাবীন। এখানে পাবেন বিয়ের পোশাক, শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার-কামিজ ইত্যাদি।

অনলাইনে কেনাকাটা
কালো আর সাদার মিলনে পরনের পোশাকটাও যেন রুচি ও আভিজাত্যের প্রতীক। লাক্স তারকা মাশিয়াত পোশাকটি পরে মঞ্চে এলেন। এর পরেই মঞ্চে আসেন পাঞ্জাবি পরিহিত কয়েকজন মডেল। হলুদ ও সবুজ রঙের সুতি কাপড়ে তৈরি সব পাঞ্জাবি দৃষ্টি কাড়ে সবারই। ৬ মার্চ ঢাকায় ‘ফ্যাশন অন হুইল’ শিরোনামের এমন আয়োজন করে ফ্যাশন হাউস উপস। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী। উপসের প্রধান নির্বাহী ফরহাদ হোসেন বলেন, ২০১১ সালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে যাত্রা শুরু করে উপস। এরই মধ্যে আরও দুটি শাখার উদ্বোধন হয়েছে। এবার হলো অনলাইন স্টোর www.oopsbazar.com

ছবি আঁকা কর্মশালা

শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ৬ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। এ জন্য ভর্তি হতে হবে ১৪ ও ২১ মার্চ সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।

নতুন শাড়ি
হালকা রঙে জমকালো নকশার শাড়ি এনেছে জারিফ ফ্যাশন। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে পার্টিতে পরার উপযোগী করে তৈরি হয়েছে এগুলো। এখান থেকে যেকোন দুটি পণ্য কিনলে পাবেন ছাড়। ঢাকার বসুন্রা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।