বিয়ের ছবি পাঠানোর সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক ও প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশার আয়োজনে আবারও হচ্ছে বিয়ে উৎসব৷ বিয়ে আয়োজনের নানা অনুষঙ্গ নিয়ে ২০ ও ২১ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে বিয়ে উৎসবের তৃতীয় আয়োজন। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

গত বছরের আমাদের ছবিই সেরা প্রতিযোগিতায় বিজয়ী একটি ছবি
গত বছরের আমাদের ছবিই সেরা প্রতিযোগিতায় বিজয়ী একটি ছবি

আমাদের ছবিই সেরা

বিয়ে উৎসবে পাঠকদের জন্য বিয়ের ছবি নিয়ে প্রতিযোগিতা থাকছে এবারও। বিয়ের ছবি পাঠানোর সময় বাড়ানো হয়েছে। ছবি পাঠানোর শেষ সময় ৮ জানুয়ারি। ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন দম্পতি জিততে পারেন থাইল্যান্ড, নেপাল বা কক্সবাজারে তিন দিন দুই রাত ভ্রমণের সুযোগ৷
ছবির এই প্রতিযোগিতায় বিয়ের যেকোনো ছবি পাঠানো যাবে। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাতসহ বিয়ের বিভিন্ন পর্বের হতে পারে৷ ছবিতে বর-কনে একসঙ্গে থাকতে পারেন, আবার বর বা কনের একক ছবিও হতে পারে। তবে এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন।

ই-মেইলে পাঠানো ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট।

ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে। প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলো পত্রিকায় এবং প্রথম আলো ডটকম ও ফেসবুক পেজে প্রকাশ হতে পারে। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।

ই-মেইলে ছবি পাঠাতে পারেন [email protected] ঠিকানায়৷ অথবা বিস্তারিত তথ্যসহ ছবি জমা দেওয়া যাবে www.prothom-alo.com/biyeutsav এই ওয়েবসাইটে।

বিয়ে উৎসবে স্টল নিতে চাইলে

বিয়ের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এ উৎসবে অংশ নিতে পারবে দেশি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান৷ বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হানিমুনে বেড়ানো ইত্যাদির পসরা নিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন৷

ফোন: ০১৯৫৫৫৫২০৯৭