বিয়ের ছবি পাঠিয়ে, দেশি শাড়ি পরার অনুভূতি লিখেই পুরস্কার

বিয়ের ছবি পাঠানোর শেষ দিন আজ
বিয়ের ছবি পাঠিয়ে কিংবা বিয়েতে দেশি শাড়ি পরার অনুভূতি জানানো, এই দুই বিষয় নিয়ে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন চাইলেই। জিতে নিতে পারেন শ্রীলঙ্কা, নেপাল বা কক্সবাজার ভ্রমণের পুরস্কার, কিংবা গিফট ভাউচার। এ দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশার আয়োজনে অনুষ্ঠেয় ‘পন্ডস্ নিবেদিত নকশা বিয়ে উৎসব’-এর অংশ হিসেবে। ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে বিয়ের ছবি পাঠানোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ দিন আজ। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে অনলাইন ভোট গ্রহণ। আপনাদের পাঠানো ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলো অনলাইনে (www.prothom-alo.com/events) দেওয়া হবে পাঠকদের ভোটের জন্য। ই-মেইল ঠিকানা, ফেসবুক আইডি অথবা প্রথম আলো ডটকমের নিবন্ধন আইডি দিয়ে প্রিয় ছবিতে ভোট করতে পারবেন যে কেউ। তবে বিয়েতে দেশি শাড়ি পরার অভিজ্ঞতা নিয়ে ‘বিয়ের শাড়ি দেশি’ আয়োজনে লেখা পাঠানো যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
আমাদের ছবিই সেরা
আপনাদের বিয়ের যেকোনো ছবি পাঠাতে পারবেন। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বৌভাত—বিয়ের বিভিন্ন পর্বের হতে পারে।
এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। সেই দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন।
ছবি পাঠানো যাবে ই-মেইলে কিংবা ডাকযোগে। ই-মেইলে পাঠানোর ক্ষেত্রে ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট। ডাকযোগে পাঠালে ৪ আর (৪ x ৬ ইঞ্চি) আকারের হতে হবে।
ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে।
প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলোতে ছাপা এবং প্রথম আলো ডটকমে প্রকাশ হতে পারে।
ছবি পাঠানোর শেষ সময় আজ ৫ নভেম্বর রাত ১২টা। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।
পুরস্কার
প্রথম পুরস্কার: দম্পতির জন্য শ্রীলঙ্কা ভ্রমণ;
দ্বিতীয় পুরস্কার: দম্পতির জন্য নেপাল ভ্রমণ;
তৃতীয় পুরস্কার: দম্পতির জন্য কক্সবাজার ভ্রমণ। পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে নকশায়।
ছবি পাঠানোর ঠিকানা
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বিয়ে উৎসব’।
ই-মেইল: [email protected]।
বিয়ের শাড়ি দেশি
এই প্রতিযোগিতা নারীদের জন্য।
অবিবাহিত মেয়েরা লিখে পাঠাতে পারেন ‘আমার বিয়ের শাড়িটা হবে দেশি’—এ বিষয়ে। আর বিবাহিতদের মধ্যে যাঁরা দেশি শাড়ি পরেছিলেন নিজের বিয়েতে, তাঁরা লিখতে পারেন ‘আমার বিয়ের শাড়ি ছিল দেশি’ বিষয়ে।
প্রতিটি লেখার শব্দ সংখ্যা হবে অনুর্ধ ২০০।
লেখা পাঠানো যাবে ই-মেইলে কিংবা ডাকযোগে। সঙ্গে উল্লেখ করতে হবে আপনার নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর, পেশা।
লেখা পাঠানোর শেষ সময় ১০ নভেম্বর।
সেরা লেখা নির্বাচন করবে জুরি বোর্ড।
পুরস্কার
প্রথম পুরস্কার: ২০ হাজার টাকার গিফট ভাউচার; দ্বিতীয় পুরস্কার: ১৫ হাজার টাকার গিফট ভাউচার; তৃতীয় পুরস্কার: ১০ হাজার টাকার গিফট ভাউচার ।
এছাড়া সের তিনটি লেখা ছাপা হবে নকশায়।
লেখা পাঠানোর ঠিকানা: প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা। খামের ওপর অবশ্যই লিখতে হবে বিয়ে উৎসব।
ই-মেইল: [email protected]।