বিয়ের নানা প্রস্তুতি
মিয়া বিবি রাজি থাকলেই কি বিয়ের কাজ শেষ হয়ে যায়? না, বিয়ের জন্য চাই নানা রকম প্রস্তুতি। নিমন্ত্রণ পত্র তৈরি থেকে শুরু করে অনুষ্ঠানের স্থান নির্বাচন, আলোকসজ্জা, খাবার, আলোকচিত্রী, গাড়ি সাজানো, বাসর সাজানো, মেহেদি পরানো, গানের আয়োজন ইত্যাদি যাবতীয় ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। তবে সুখের কথা হচ্ছে, বিয়েসংক্রান্ত এসব হাজারো ঝামেলা এখন থেকে আপনার না পোহালেও চলে। এজন্য সাহায্য নিতে পারেন ‘ওয়েডি’র। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এমন বার্তাই জানিয়ে দিল ক্রিয়েটোর সহযোগী নতুন এই প্রতিষ্ঠান। রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় শারমিন লাকীর নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হয় ওয়েডির যাত্রা শুরুর অনুষ্ঠান। তাতে এক এক করে ওয়েডির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন ক্রিয়েটোর পরিকল্পনা প্রধান রিজভি হাসান এবং প্রধান নির্বাহি কর্মকর্তা রাশিদ খান। তাঁরা একবাক্যে ওয়েডির পরিচয় প্রকাশ করলেন এভাবে—‘বিবাহসংক্রান্ত সম্পূর্ণ সমাধানের নামই ওয়েডি।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, ডিজে রাহাতসহ আরও অনেকে।