বিয়ের পর প্রথম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজরা মাহমুদ
আজরা মাহমুদ

বিয়ের পর এটাই র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রথম ঈদ। শ্বশুরবাড়ির নতুন সদস্যদের সঙ্গে কীভাবে ঈদের আনন্দটা উপভোগ করবেন এই নিয়ে চলছে নানা পরিকল্পনা। ঘুরে ঘুরে নতুন পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনবেন। তবে নিজের পোশাকটা এবার অন্যের পছন্দেই পরবেন আজরা। বিয়ের পর পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার পাওয়া পোশাকগুলো থেকে তিনটি পোশাক আলাদা করে রেখেছেন এজন্য। সকালে পরবেন শাশুড়ির উপহার দেওয়া কুর্তা, দুপুরে দাদির দেওয়া জর্জেট শাড়ি। রাতের বেলায় আজরা পরবেন আড়ং থেকে মায়ের কিনে দেওয়া নীল রঙের জামদানি। সোনালি সুতার কাজ থাকছে পুরো শাড়িতে। ‘শুধু উৎসবের সময় নয়, পোশাকের ক্ষেত্রে সব সময় উজ্জ্বল রং পছন্দ আমার। তাই সাজের ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রাধান্য দেওয়ার চেষ্টা করি’—বলছিলেন আজরা। তাই ঈদের সাজে উৎসবের আমেজটা আনতে চোখে পরবেন ঘন মাশকারা আর কাজল, ঠোঁটে লাগাবেন কমলা লিপস্টিক। নাকে পরবেন নথ আর আঙুলে থাকবে বাগদানের আংটি।
বিপাশা রায়