
পানির অপর নাম জীবন, বিয়ের অপর নাম নতুন জীবন
জন্ম হোক যথা তথা, বিয়ে হোক ভালো জায়গায়
জীবনের জন্য বিয়ে, বিয়ের জন্য জীবন নয়
বিয়ে মানে ফেসবুকের প্রোফাইল পিকচারে একজনের জায়গায় ওই একই ফ্রেমে দুজনের ছবি
বিয়ে শুধু মেয়েকেই করা যায় না, ছেলেকেও বিয়ে করা যায়
বিয়ে জীবন বদলে দিতে পারে, কিন্তু দিন-রাত বদলাতে পারে না। বিয়ের পরেও ২৪ ঘণ্টায় এক দিন হয়
বিয়ে বছরের ৩৬৫ দিনের মধ্যেই করতে হয়। এর বাইরে করা সম্ভব নয়
একটি বিয়ে মানেই কদিন পরেই নতুন করে স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণ পড়তে
শুরু করার প্রস্তুতি
বিয়ে জীবনের একটি নতুন দুয়ার উন্মোচন করে, সেটি হলো
বাসরঘরের দুয়ার
যখন আপনার মাথায় টাক বাড়তে শুরু করবে, তখন বুঝবেন আপনার বিয়ের বয়স হয়েছে
বিবাহিত লোকমাত্রই অভিজ্ঞ
শুধু ছেলেদের নামই ‘মিলন’ হয় না, শুধু ‘সন্ধি’ মানেই ‘মিলন’ হয় না, বিয়ে মানেও মিলন
বিয়ে এমন এক আনন্দময় উৎসব, যেখানে যারা বিয়ে করে তারা ছাড়া সবাই আনন্দ–উল্লাসে ব্যস্ত থাকে
ভালোবাসা থাকলে বিয়ে না–ও হতে পারে, কিন্তু বিয়ে হয়ে গেলে ভালো ‘বাসা’ লাগবেই
বিয়ে মানুষের মৌলিক অধিকার নয়, তবে একবার বিয়ে করে ফেললে সব মৌলিক অধিকার দ্বিগুণ হারে মেটাতে হয়
জীবন একটাই, বিয়ে একটা না–ও হতে পারে
মেয়েরা বিয়ের সময় তাদের চেয়ে লম্বা জামাই খোঁজে। কারণ, সারা জীবন তারা স্বামীর সামনে মাথা উঁচু করে কথা বলতে চায়
আপনি বিয়ে করলেও সূর্য উঠবে, বিয়ে না করলেও সূর্য উঠবে
* দুটি কম