বিয়ের সাজের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারসোনা পারসোনায় বিয়ে, গায়েহলুদ, বউভাতের মেকআপ নিলে আপনি পাবেন একটি বিনা মূল্যে ফেসিয়াল। আর এই ফেসিয়ালের কুপনের র‌্যাফল ড্র জিতে ঘুরে আসতে পারেন কলকাতা বা কক্সবাজার। কনের এক দিনের সাজ করালে পাবেন একটি পার্টি সাজ বিনা মূল্যে। এ ছাড়া কনের চুল রিবন্ডিং করালে পাবেন বিনা মূল্যে চুলের যত্ন। আর সেই সঙ্গে থাকছে ১৫ শতাংশ ছাড়। ফারজানা শাকিল’স মেকওভার স্যালনএখানকার ‘প্রি-ওয়েডিং’ সার্ভিসে রয়েছে বিশেষ ছাড়। কনের সাজের সঙ্গে এক বা একাধিক পার্টি সাজ দেওয়া হচ্ছে বিনা মূল্যে। এখানে বিয়ের সাজ করালেই কনে পাচ্ছেন বিনা মূল্যে সদস্য কার্ড। হেয়ারোবিক্স ব্রাইডালবিয়ের সাজের দুটি প্যাকেজ আছে তাদের। নয় হাজার ৯৯৯ টাকা প্যাকেজে পাবেন কনের সাজ, ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর ও ফেসিয়াল। ১৫ হাজার ৫০০ টাকার প্যাকেজে আছে গায়েহলুদ, বিয়ে, বউভাতের সাজ, একাধিক পার্টি সাজ, ভ্রু তোলা, ওয়াক্সিং, পেডিকিওর, ম্যানিকিওর ও ফেসিয়াল। ওমেন্স ওয়ার্ল্ড ওমেন্স ওয়ার্ল্ডের পাঁচটি শাখাতেই ব্রাইডাল প্যাকেজের সঙ্গে আরও থাকছে প্রি-ব্রাইডাল প্যাকেজ, যা বিয়ের ৩০ দিন, ১৫ দিন বা সাত দিন আগে থেকে কনেরা নিতে পারেন নিজের পছন্দমতো। এই প্যাকেজে থাকছে ব্রাইডাল ফেসিয়াল, চুলের যত্ন, ম্যানিকিওর, পেডিকিওর, ওয়াক্সিং ইত্যাদি। হারমনি স্পা কনের সাজ ও যত্নে প্রি-ব্রাইডাল প্যাকেজ পাবেন হারমনি স্পাতে। প্রত্যেক কনেকেই দেওয়া হবে বিশেষ পরামর্শ। নতুন জীবন শুরুর আগে নানা কিছু জানতে পারবেন এতে। শিলা’স মেকওভার স্যালনএখানে সাত হাজার টাকার ব্রাইডাল মেকআপ নিলে তিনজনের পার্টি মেকআপ পাবেন বিনা মূল্যে। আবার ছয় হাজার টাকার ব্রাইডাল মেকআপে মেহেদি থাকছে বিনা মূল্যে।রেড বিউটি স্যালনএখানে অভিজ্ঞ রূপচর্চাবিদের কাছে কনের মেকআপ করালে বরের মেকআপ করাতে পারবেন বিনা মূল্যে। এ ছাড়া কনের পোশাক, গয়না নিয়েও নানা পরামর্শ পাবেন।