বিয়ের সেরা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের লেকশোর হোটেলে হয়ে গেল ‘বেস্ট ওয়েডিং মোমেন্ট’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রহিমআফরোজ আইপিএস আয়োজন করে এই প্রতিযোগিতার। প্রতিযোগিতার জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তের ছবি চাওয়া হয়। অসংখ্য ছবি থেকে বিচারকেরা নির্ধারণ করেন ১০০টি সুন্দর ছবি। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় সেরা ১০টি ছবি। ছবিগুলোর মধ্যে সেরা তিনটি ছবি পুরস্কার পায় এই অনুষ্ঠানে। রহিমআফরোজ ডিসট্রিবিউশন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ সাইফুল ইসলাম এবং মহাব্যবস্থাপক ও ইলেকট্র্রনিক্স সিস্টেম বিভাগের প্রধান ইয়ামিন শরীফ চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই মাস আগে থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হন ফারজানা খিলজিয়া ও আলিমুর রফিক দম্পতি। দ্বিতীয় রেজওয়ানুর রহমান ও নায়রিন আক্তার। এবং তৃতীয় হন নাজমুল হাসান ও মৌটুসি শারমিন। ফারজানা খিলজিয়ার স্বামী আলিমুর রফিক এখন কানাডায় আছেন। ফারজানা বলেন, ‘আমার ননদ ফাতেমা আমাকে এই প্রতিযোগিতায় ছবি পাঠানোর জন্য বলেছিলেন। আমাদের ছবি প্রথম হওয়ায় খুব ভালো লাগছে। তবে ওকে (আলিমুর রফিক) খুব মিস করেছি।’বিজয়ীরা পান একটি করে রহিমআফরোজ আইপিএস ও গিফট হ্যাম্পার। সবশেষে শিল্পী তানজিলা রুমার গান মাতিয়ে তোলেন উপস্থিত অতিথিদের।