বীর Guy
মনে করো যেন প্ল্যানেটস ঘুরেমমকে নিয়ে যাচ্ছি অনেক দূরেতুমি যাচ্ছ স্কাউটশিপে মম চড়েজানলা দুটো একটুকু ফাঁক করেআমি যাচ্ছি জেটপ্যাক নিয়ে উড়েশোঁ শোঁ করে তোমার পাশে পাশেশূন্য থেকে যানের হাওয়ায় হাওয়ায়উল্কা, তারার কণা উড়ে আসে।ধীরে ধীরে অনেক সময় কাটেল্যান্ড করলাম একটা গ্রহের পিঠে ধু ধু করে যেদিক পানে চাইকোনো খানে জনমানব নাইতুমি যেন আপন মনে তাইভয়ে ভাবছ, ‘হোয়ার উই হ্যাভ কাম?’আমি বলছি, ‘ভয় কোরো না মাম্মি’ওই দেখা যায় পুরান তেলের ড্রাম।আমরা কোথায় যাচ্ছি কে তা জানে!ফ্ল্যাশলাইটে যায় না দেখা ভালোতুমি যেন বললে আমায় ডেকে,‘ড্রামের পিছে ওই যে কিসের আলো?’এমন সময় ‘ঘ্যাং ঘ্যাং ঘং ইয়া ইয়া’ওই যে কারা আসতেছে ডাক দিয়া!তুমি ভয়ে স্কাউটশিপের এক কোণেঅস্ত্রের খোঁজ স্মরণ করছ মনেরোবটগুলো অস্ত্রাগারে ঢুকেআটকা পড়ে হলো জড়সড়আমি যেন বলছি তোমায় ডেকে,‘আই অ্যাম হেয়ার, ভয় কেন মম করো?’তুমি বললে, ‘যাসনে ডিয়ার ওরে’,আমি বলি, ‘দেখো না চুপ করে!’উড়িয়ে জেটপ্যাক গেলাম তাদের মাঝেলেজার গান চিউ চিউ করে বাজেকী ভয়ানক লড়াই হলো মাম্মিশুনে তোমার গায়ে দেবে কাঁটাকত এলিয়েন পালিয়ে গেল ভয়েকতজনের শরীর হলো ফুটা!এতজনের সঙ্গে লড়াই করেভাবছ, বেবি গেলই বুঝি মরে!আমি তখন কেমিক্যাল মেখে ঘেমেবলছি এসে ফাইট গেছে থেমে!তুমি যেন স্কাউটশিপ থেকে নেমেচুমু খেয়ে নিচ্ছ আমায় কোলেবলছ, ‘থ্যাংক গড হানি সঙ্গে ছিলকী ডিজাস্টার হতো তা না হলে!’ (রবীন্দ্রনাথঠাকুরের বীরপুরুষ কবিতা অবলম্বনে)