বীরাঙ্গনা হ্লাম্রামং মারমাকে আর্থিক সহায়তা দিল 'উপলা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার মহালছড়ির বীরাঙ্গনা হ্লাম্রামং মারমার সাহায্যে এগিয়ে এসেছে মার্চেন্ট নেভি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘উপলা’। গত মঙ্গলবার বিকেলে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে উপলার সদস্যরা হ্লাম্রামং মারমার জন্য ১৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন। যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সভাপতি রেহানা আলম খান। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আশরাফুন্নসা, মিনু আলম, নাসিমা শওকত ও নায়না সুলতানা।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর ২০১৬ সালের প্রথম আলোর চট্টগ্রামবিষয়ক ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রামে’ হ্লাম্রামং মারমাকে নিয়ে ‘স্বীকৃতি দূরের, ভাতও জোটে না বীরাঙ্গনা হ্লাম্রামং মারমার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হ্লাম্রামং মারমার সাহায্যে এগিয়ে আসে উপলা।