বুক রিডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাজীব
আঁকা: রাজীব

বাংলায় সাহিত্য রচনায় বিশাল একটা সময়জুড়ে সাধুভাষাই ব্যবহৃত হতো। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর শুরুতে সাহস করে চলিত ভাষায় লেখালেখি শুরু করলেন। এই ধারাকে জনপ্রিয় করে তুললেন সবুজ পত্র পত্রিকার মাধ্যমে। যে পত্রিকায় লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং আরও অনেক সাহিত্যিক। এই একবিংশ শতাব্দীতে এসে ভাষার একটা পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আমরা এখন যে ভাষায় কথা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দিই, সেই ভাষায় প্রমথ চৌধুরীর বিখ্যাত ‘বই পড়া’ প্রবন্ধটি রচিত হলে কেমন হতো? লিখে দেখিয়েছেন মাসউদ ফোরকান

বইটই পড়া মানুষের বেস্ট শখ হলেও আমি কাউকে শখ করে বই পড়ার বয়ান দিতে চাই না। প্রথমত, সেই বয়ান শোনার টাইম নাই কারও। দ্বিতীয়ত, এই বুদ্ধি শুনে অনেকে মজা লুটবে; কারণ, আমরা জাত হিসেবে অনেক বিজি। হুদা কামে টাইম পাস করার জাতি আমরা নই। তবে যে যা-ই বলুক না কেন, সাহিত্যচর্চা ছাড়া শিক্ষা ক্যামনে কী! ডেমোক্রেসি সাহিত্যকে বেইল দেয় না, বেইল দেয় টাকাকে। অনলি মানি ইজ রিয়েল। ডেমোক্রেসির নেতারা চাইছিল সবাইরে সম্মান করতে, কিন্তু তাদের চামচারা ২ ডিগ্রি বেশি বোঝে, সবাই এখন বিরাট জজ-ব্যারিস্টার হইতে চায়।
কথা বেশি বলার টাইম নাই। আসল কথা—বই পড়তে হবে। কারণ, বই না পইড়া সাহিত্যচর্চা ক্যামনে কী! ধর্মের চর্চা এক জায়গায় করলেই হয়, দর্শনের চর্চা চিপাচুপায়, নীতির টক-শো ঘরেই ভালো, বিজ্ঞানের চর্চা ছাদে; কিন্তু সাহিত্যচর্চা অবশ্যই ফেসবুকে করতে হবে। এই চর্চা না হবে হোয়াটসঅ্যাপে, না হবে ইনস্টাগ্রামে। লাইব্রেরিতে ওয়াই–ফাই থাকলে ওইখানেও সাহিত্যচর্চা করা যায়। এই কথা যদি সত্যি হয়, তাইলে স্ট্যাটাস দিয়া কিংবা স্ট্যাটাস পইড়া মানুষ ক্যালাস থেইকা ক্লাস হইব। মানে জাতে উঠব। ফেসবুক সেলিব্রিটিরা যত বেশি স্ট্যাটাস দিব, মাইনষের তত জ্ঞান বাড়ব। কমেন্টে অ্যাকটিভ থাকা মানে জাতিরই অ্যাকটিভ থাকা।
আমি শিওর, শিক্ষা কেউ কাউরে দিতে পারে না। পণ্ডিতগুলান অ্যামনে অ্যামনেই পণ্ডিত হয়, নিজের পরিশ্রমে। আমরা নিজেগো পোলাপাইনগুলারে কোচিংয়ে দিয়া মনে করি যে বিদ্যার ঢেঁকি হইব একেকটা। গোল্ডেন পাইয়া কাঁপায়া দিব। হে হে হে। শখ কত! এত সহজ? আমাগো স্কুল-কলেজের লেখাপড়ার স্টাইলের কোনো সিস্টেমই নাই। শর্ট সাজেশন দেয় সারা বছর, বাসায় গাইড পড়ে, কোচিংয়ে যায়, তা-ও পোলাপাইন সারা বছর সব মান্থলি টেস্টে ফেল করে। ফাইনালেও পাস আসে না। বুকে নয়, সারা দিন থাকে ফেসবুকে। পরীক্ষার আগের রাতে দুধ-ডিম না খাইয়া ফেসবুকে প্রশ্নের জন্য বইসা থাকে। প্রশ্ন পাইয়া বোর্ড পরীক্ষায় কোপায় আসে। অস্থির সিস্টেম। পুরাই অস্থির!
আমরা ধইরা নেই যে পোলাপাইন এ প্লাস পাইয়া জ্ঞান অর্জন কইরা উল্টায় ফেলতাসে। গোল্ডেন পাইসে বইলাই যে বিদ্যাসাগর হইয়া গেসে, এইটা ভাবার কারণ নাই। একটা সময় ফ্রান্সকে বাঁচাইসিল লাস্ট বেঞ্চের বজ্জাত পোলাপাইনগুলা। তখন আঁতেলগুলা বাসায় বই পড়তেসিল। যাদের সিজিপিএ ৪ ছিল, তারা দেশকে বাঁচায় নাই, বাঁচাইসে ২ দশমিক ৪ পাওয়া পোলাপানগুলা।
আমি লাইব্রেরিরে স্কুল-কলেজের উপ্রে রাখি; কারণ, এইখানে মাইনষে নিজের ইচ্ছায় যায়। কেউ গুঁতায়ও না যাইতে। লাইব্রেরিতে যায়, গিয়া বিসিএসের বইটই পইড়া মহাজ্ঞানী হয় আর সরকারি চাকরির স্বপ্নের রাজ্যে নিজেরে রাজা ভাবে। আর যারা বুদ্ধিমান, তারা যাইব লাইব্রেরিতে? স্কুল-কলেজেই তো যায় না। ওরাই ক্ষমতাবান হয়। জ্ঞান যত কম, উপ্রে ওঠা তত সহজ। স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থা যেমনে পোলাপাইনগুলার ভবিষ্যৎ নষ্ট কইরা দিতাসে। গ্রামে, শহরে, পাড়ায়, মহল্লায় সব জায়গায় আধুনিক লাইব্রেরি স্থাপন করা উচিত। তাইলেই কি সবাই দৌড় দিয়ে যাইব? না। ওয়াই–ফাই সুবিধা আর এসি লাগাইলে যারা অ, আ কিংবা ১, ২-ও পড়তে পারে না, তারাও লাইব্রেরিতে আসব। দেশ জ্ঞানী-গুণীতে কানায় কানায় পরিপূর্ণ হইয়া যাইব।
আত্মার মজা লোটার একমাত্র উপায় সাহিত্যচর্চা। কারও কাছে ১৫০ টাকা থাকলে বিরিয়ানি খাইয়া নিজের পেটটারে শান্তি দেয়। কিন্তু মনের শান্তি ক্যামনে আসব? সাহিত্যচর্চায়। ধৈর্য ধইরা ফেসবুকে এক-দুই লাইন হলেও লিখতে হইব। একেবারেই সাহিত্যশূন্য বিশারদ হইলে, অন্যের সাহিত্যও শেয়ার দেওয়া যাইতে পারে। যেদিন ১০০ লাইক আসব পোস্টে, আত্মা শান্তির সন্ধান পাইয়া যাইব। পোয়েমে আমাদের যে অরুচি ধইরা গেছে, দুই-এক লাইন পড়লেই যে অস্থির অস্থির লাগে, এইটাতে আমগো দোষ নাই। দোষ আমগো শিক্ষার। আমগো শিক্ষা সিস্টেমে যেইসব গুটিবাজি, ওইটাই আমগো মনটারে নির্জীব কইরা ফেলতেসে।
জাতি যেহেতু লাইনে নাই, তাই সাহিত্যচর্চা নিয়ে এত বড় বয়ান দিলাম। অনেকেই আমার লেখা পইড়া হতাশ। দুই-এক লাইনের স্ট্যাটাস পড়তে পড়তে যে জাতির চোখে ঘুম চইলা আসে, এই রকম চিরতার রসযুক্ত কথা না বললে আর পোষায় না। আমি লেখক। হোক কড়া কিংবা রসাল, সমালোচনা তো করতেই হইব!