প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে করতাম, আমি বোধহয় একাই শুধু বন্ধুহীন মানুষ। ‘ছুটির দিনে’ ৫৫০তম সংখ্যায় ‘বুকের বন্ধু’ লেখাটি পড়ে মনে হচ্ছিল যেন নিজের কথা পড়ছি। লেখাটির জন্য তাই ওমর ফারুককে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। চারপাশে অনেকে আমার বন্ধু। মনে হয়, এ যেন শুধু প্রয়োজনের বন্ধুত্ব। প্রয়োজন ফুরালেই দূরে। কিন্তু নির্ভেজাল, খাঁটি, স্বার্থহীন আত্মার বন্ধু, যাকে বলে বুকের বন্ধু, সেই বন্ধুর দেখা আজও পাইনি। এমন বন্ধুত্ব আদৌ সম্ভব কি না আজও জানা নেই। তবে অনেক বেশি বুকের বন্ধুর, হূদয়ের বন্ধুর অপূর্ণতা অনুভব করি। যে বন্ধু কখনো হারিয়ে যাবে না, থাকবে আজীবন ছায়া হয়ে আমার পাশে। সবার বন্ধুত্ব হোক স্বার্থহীন, নির্ভেজাল—এই কামনাই করি। ওমর ফারুকসহ সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ ছুটির দিনেকে।ফরহাদ আকতার চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।