বুড়িয়ে যাওয়া রোধে অনন্য চারটি তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ধক্যের গতি কমাতে দরকার সঠিক ধরনের চর্বি ও তেলের যথাযথ পরিমাণে ব্যবহার। দেহ থেকে ক্ষতিকর চর্বি ঝরিয়ে উপকারী চর্বির উপস্থিতি নিশ্চিত করে এসব তেল শারীরিক পরিপূর্ণতা জোগায়।
এ তথ্য জানিয়ে বিজ্ঞানীরা বলছেন, শরীরের গঠন ও আরোগ্য লাভে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চারটি তেল।
১
নারকেল তেল: গুণের জন্য ‘সুপার ফুড’ হিসেবে এর খ্যাতি। বিশ্বজুড়ে স্বাস্থ্যবান জনগোষ্ঠীর মধ্যে বহুল ব্যবহৃত এটি। ওজন ঠিক রাখতে অতুলনীয়। এর ফ্যাটি অ্যাসিড বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে। স্নায়ু ও ত্বকের অসুস্থতা রোধেও কার্যকর এটি।
২
তিসির তেল: ওমেগা-৩ অ্যাসিডের সর্বোচ্চ উপস্থিতি রয়েছে এই তেলে। এর সঠিক মাত্রার ব্যবহার হৃদ্যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি ও কোলন টিউমারের বৃদ্ধি ঠেকাতে কেমোথেরাপির প্রয়োগজনিত প্রভাব কাটিয়ে উঠতে দারুণ সহায়ক।
৩
ওমেগা-৩ মাছের তেল: উপকারী চর্বির মধ্যে সেরা প্রকারের এটি। তৈলাক্ত মাছ থেকে এই চর্বি সংগ্রহ করা হয়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের খনি এই তেল। এই ফ্যাটি অ্যাসিড হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে একটি ইতিবাচক পার্থক্য তৈরি এবং হাড়ের কাঠামোর উন্নতিতে সহায়ক। সামুদ্রিক মাছ এই তেলের চমৎকার উৎস।
৪
জলপাই তেল: জনপ্রিয় ‘ভূ-মধ্যসাগরীয় খাদ্যপণ্য’ এটি। জীবনীশক্তি বৃদ্ধি, দীর্ঘায়ু লাভ, পুরোনো ও কঠিন রোগব্যাধি সারাতে ব্যবহৃত হয়। হৃদ্যন্ত্রের সর্বোচ্চ কর্মক্ষমতা বৃদ্ধি, যথাযথ রক্তচাপ ধরে রাখা ও বুদ্ধিবৃত্তিক উন্নতিতে বিশেষভাবে সহায়ক।
আইএএনএস।