বুড্ডিস্ট ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রতিটি সংগঠনের উদ্দেশ্য হওয়া উচিত সমাজসেবা। ২০ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) সংগঠনের প্রেসিডেন্ট গকুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ বড়ুয়া, অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও কবি ওমর কায়সার। শেষে সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বড়ুয়ার পরিচালনায় গান করেন রুচিরা বড়ুয়া, শ্রাবন্তী ধর, সুমন বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া, লিটন বড়ুয়া ও ফাল্গুনী বড়ুয়া। বিজ্ঞপ্তি।