বুড্ডিস্ট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান ২২ আগস্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মৃগাংক প্রসাদ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বড়ুয়া।
বক্তব্য দেন প্রভাত চন্দ্র বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, বিমল কান্তি বড়ুয়া, আলোকমিত্র ভিক্ষু, গকুল কান্তি বড়ুয়া, সুজন কুমার বড়ুয়া, ধ্রুববরণ বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, রাখাল চন্দ্র বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।