বুদ্ধিজীবী পরিবারকে ক্লাবহাউসের সম্মাননা

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ফ্যাশন হাউস ‘ক্লাবহাউস’

ক্লাবহাউসের সম্মাননা অনুষ্ঠানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা সিটিতে ক্লাবহাউসের শাখায় আয়োজন করা হয় এই অনুষ্ঠানের
ছবি: সংগৃহীত

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বসুন্ধরা সিটিতে ‘বারবার ফিরে যাই’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করে ফ্যাশন হাউস ‘ক্লাবহাউস’। ১৯৭১ সালে প্রাণ হারানো সূর্যসন্তানদের সম্মান জানাতেই এ আয়োজন। উপস্থিত ছিলেন শাওন মাহমুদ, আসিফ মুনীর, অনল রায়হান, অভিনেতা শহীদুল আলম সাচ্চুসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, ১৯৭১ সালে যাঁরা স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছেন, তাঁরা দেশের সূর্যসন্তান। তরুণ প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরতে হবে। তাঁদের কাজ সম্পর্কে নতুনেরা যত বেশি জানবে, ততই তাদের দেশপ্রেম বৃদ্ধি পাবে।