প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে স্কুলের মিলনায়তনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ফেনীর আইপিপি মঞ্জুরুল ইসলাম। প্রতিযোগিতা শেষে সৈয়দ রইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুণ-উর-রশিদ, বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক ভূঞা, লায়ন্স ক্লাব অব ফেনীর সচিব মোজাম্মেল হক। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নুর জাহান বেগম, নাজমুল হক, মোর্শেদ হোসেন প্রমুখ।