চট্টগ্রাম একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু হচ্ছে ২৫ মার্চ বুধবার। চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন প্রাঙ্গণে ওই দিন বিকেল সাড়ে চারটায় মেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ মাহবুবুল হক। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা সম্মাননা। ডা. মইনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন ও মুহাম্মদ ইউনূসকে সম্মাননা দেওয়া হবে। এতে অতিথি থাকবেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন ও চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক। আলোচনায় অংশ নেবেন চট্টগ্রাম লেডিস ক্লাব সভাপতি জিনাত আজম, গবেষক সাখাওয়াত হোসেন মজনু ও এনায়েত বাজার মহিলা কলেজ অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। ২৭ মার্চ বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে শিশু সমাবেশ। এতে অতিথি থাকবেন মনোবিজ্ঞানী, সাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। সভাপতিত্ব করবেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক।
মেলায় বাংলা একাডেমি, চট্টগ্রাম একাডেমি, প্রথমা প্রকাশন, শৈলী প্রকাশন, আদিগন্ত, টইটম্বুর, শিশু প্রকাশ, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, বলাকা প্রকাশন, আবির প্রকাশন, কালধারা, শব্দশিল্প, মনন প্রকাশন, অ্যাডর্ন, আবৃত্তি মেলা, চট্টগ্রাম সমিতি ঢাকা, শুদ্ধস্বর ও পূর্বার স্টল থাকবে। বিজ্ঞপ্তি