বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মিলিত নজরুলজয়ন্তী উদ্যাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম ডিসি হিল পার্কের নজরুলমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৫ মে বুধবার সন্ধ্যার এ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে সংগঠনভিত্তিক দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সূচনা বক্তব্যের মাধ্যমে। এর পরপরই মঞ্চে সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, কুসুম ললিতকলা একাডেমি ও রাগেশ্রী। নৃত্য পরিবেশন করবে নটরাজ নৃত্যাঙ্গন, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, নৃত্য নিকেতন ও পুষ্পপুট নৃত্যাঙ্গন। আবৃত্তি পরিবেশন করবে প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ ও স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র।
এদিকে বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর আয়োজনে নৃত্যালেখ্য বাঁশরী ও তূর্য হাতে কবি পরিবেশিত হবে। সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে নৃত্যশিল্পী প্রমা অবন্তীর নির্দেশনায় কাজী নজরুল ইসলামের কবিতা ও সংগীত নিয়ে এই নৃত্যালেখ্য পরিবেশন করবে ওড়িশী অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার। অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি