প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুগলির কথা মনে আছে তো? সেই যে দস্যি বালকটি, জঙ্গলেই যে বেড়ে উঠেছিল হিংস্র সব পশুর আদরে। আর তার নিত্যদিনের সঙ্গীর তালিকায় যে বিশেষ এক অস্ত্র ছিল, আশা করি সেটার কথা ভুলে যাননি? অস্ত্রটা হলো ত্রিভুজ আকৃতির বিশেষ এক কাষ্ঠখণ্ড। হ্যাঁ, ঠিকই ধরেছেন—বুমেরাং! হাত থেকে ছুড়ে দিলেই হাওয়া, আবার খানিক বাদেই অতি বাধ্যগতের মতো—হাজির! এই হলো বুমেরাংয়ের ভেলকিবাজি। পৃথিবীর এই অদ্ভুত বুমেরাংগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির দেখা মিলেছিল অস্ট্রেলিয়ার জাতীয় বুমেরাং চ্যাম্পিয়নশিপে, ১৯৯৭ সালে। ১ দশমিক ৮ ইঞ্চি লম্বা এবং ১ দশমিক ৭৭ ইঞ্চি প্রস্থের সেই বুমেরাংটি ছুড়ে দেওয়ার পর শূন্যে ২০ মিটার ঘুরে এসে ঠিক আগের জায়গায় ফিরে এসেছিল অতি বাধ্যগতের মতোই!লংগেস্ট লিস্ট অবলম্বনে