বুয়েট: প্রাণের স্ফুরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ফূরণ হয়ে এসেছিল বুয়েটের ২০১১–১২ ব্যাচের শিক্ষার্থীরা
স্ফূরণ হয়ে এসেছিল বুয়েটের ২০১১–১২ ব্যাচের শিক্ষার্থীরা

১৬ সেপ্টেম্বর, ২০১৪, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১১-১২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এক অন্যকেম দিন। মূলত ৭ মে এই শিক্ষাবর্ষের এন্ট্রান্স ডে হলেও রোজা, ঈদ ও বিভাগের নিয়মিত ব্যস্ততার কারণে উৎসবের জন্য বেছে নেওয়া হয়েছিল ১৬ সেপ্টেম্বরকে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে সব বিভাগের হবু প্রকৌশলীরা এক হয়েছিলেন এই দিনে। শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু, আর শোভাযাত্রা শেষে নিজেদের রঙিন প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতেই যেন উৎসবে সবার রঙের খেলা। মধ্যাহ্নভোজের বিরতি শেষে ছিল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান; যে অনুষ্ঠান আবারও মনে করিয়ে দেয় বুয়েট নামটির সঙ্গে একটা যান্ত্রিক আভা জড়িয়ে থাকলেও এখানকার শিক্ষার্থীরা সেই যান্ত্রিকতার খোলসমুক্ত। উৎসবের রংকে বাড়তি মাত্রা দিতেই শেষ আকর্ষণ হিসেবে ছিল আরবোভাইরাস আর আর্টসেলের কনসার্ট। ব্যাচের নাম ঠিক হয়েছিল স্ফুরণ। আর তাই ব্যাচের নামের সঙ্গে মিল রেখে ল্যাব, সিটি, কুইজ, লেকচারকে তুবড়ি দেখিয়ে ১১ ব্যাচের শিক্ষার্থীরা দেখিয়ে দেন দিনটি ছিল তাঁদের স্ফূর্তির দিন, স্ফুরণের দিন। — তৌশিকুর রহমান