বুলবুল নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বুলবুল নৃত্য উৎসব। নৃত্যগুরু বুলবুল চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমী।
আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সানাউল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। বক্তব্য দেন নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন। বক্তারা বলেন, ‘দেশের নৃত্যকলাকে অনেক দূর নিয়ে গেছেন বুলবুল চৌধুরী। তাঁর অবদান অপরিসীম।’
কথামালা শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা। নুপূরের রিনিঝিনি ছন্দে মেতে ওঠে মঞ্চ। শুরুতেই বুলবুল চৌধুরী স্মরণে নৃত্য কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দলীয় নৃত্য। এ ছাড়া আরও দুটি দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সংস্থার শিক্ষার্থীরা। এরপর শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। সব শেষে ছিল আদিবাসী ও সাঁওতালি নৃত্য।