বুয়েট ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ পেলেন সুকর্ণ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকে প্রতিটি শ্রেণীতে ভালো ফলাফল করে আসা সুকর্ণ বড়ুয়াকে নিয়ে মা-বাবার আশাও ছিল বেশি। বিশ্ববিদ্যালয়ে গিয়েও মেধার পরিচয় দেবে সেই স্বপ্নটা ছিল সব সময়। সুকর্ণও মা-বাবার সেই প্রত্যাশা পূরণ করে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পেয়েছেন ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নের সময় সব সেমিস্টারে ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সিজিপিএ ৪ অর্জন করেন সুকর্ণ বড়ুয়া। এ জন্য তিনি রাষ্ট্রপতি প্রদত্ত ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ লাভ করেন। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বুয়েটের দশম সমাবর্তনে তাঁকে এ পদক দেওয়া হয়। তিনি চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয় থেকে ২০০১ সালে এসএসসি পাস করেন। এরপর ২০০৩ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ জিপিএ লাভ করেন। তিনি বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। সুকর্ণ বড়ুয়া বলেন, ‘এসএসসি-এইচএসসি থেকেই গণিত ও পদার্থবিদ্যার প্রতি ঝোঁক ছিল। সেই সূত্র ধরে বুয়েটে ভর্তি হওয়া। লক্ষ্য ছিল ভালো ফলাফল করা। সে জন্য পরিশ্রম করেছি অনেক। যার ফলও পেয়েছি।’