বুয়েটে ফেলোশিপের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আইডব্লিউএফএম) ‘পানিসম্পদ উন্নয়ন’ বিষয়ে এপ্রিল ২০১২ সেমিস্টারে পিএইচডি, এমএসসি এবং স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রির জন্য ভর্তির তারিখ ঘোষণা করেছে। ওই সেমিস্টারে ইনস্টিটিউটের ‘Assessing health, livelihoods, ecosystem services and poverty alleviation in populous deltas’ শীর্ষক ডিএফআইডি, এনইআরসি এবং ইএসআরসি-এর অর্থানুকূল্যে পরিচালিত ইসপিএ কনসোর্টিয়াম গ্রান্ট প্রজেক্টের আওতায় কিছুসংখ্যক পিএইচডি এবং এমএসসি ফেলোশিপ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। উল্লেখ্য, এপ্রিল ২০১২ সেমিস্টারে ভর্তির আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল, ২০১২।আইডব্লিউএফএম, বুয়েট, ঢাকা-১০০০ফোন: ৯৬৬৫৬০১, ৯৬৬৫৬৫০-৮০ (পিএবিএক্স), এক্সটেনশন: ৬০৭৯ই-মেইল: [email protected]