বৃক্ষ সংরক্ষণ আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন মিসরে একটা সময় গাছপালা কেটে উজাড় করে দেওয়ার কাল চলছিল। টোলেমেইক রাজবংশের আমলে মানুষের ওই কর্মকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের লোকজন। সবুজ নিধনের ভয়ংকর বাজে অভ্যাস বন্ধে ওই সময় কঠোর এক আইন প্রণীত হয়। এই আইনের অধীনে গাছ কাটার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি, ব্যক্তিগত গাছ কাটার ওপরও সেই আইনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বর্তমান সময়ে পরিবেশ রক্ষার লক্ষ্যে সবুজ বৃক্ষরাজি সংরক্ষণের আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কিন্তু মানুষের গাছপালা নিধনের প্রবণতা রয়েই গেছে।

l পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল